মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান, বিশিষ্ট মুরব্বি ও প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব চুনু মিয়ার ইন্তেকাল, মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) বাদ জোহর জানাজা।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব বাউরবাগ নিবাসী আলহাজ্ব চুনু মিয়া গতকাল সোমবার রাত ৯:৩০ মিনিটের সময়  ইবনে  সিনা হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন........... 

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর । মৃত্যুকালে  তিনি স্ত্রী সহ উনার চার ছেলে,তিন মেয়ে , নাতি নাতনি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) বেলা ২ ঘটিকার সময় মোগলাবাজার  রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক  উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আলহাজ্ব চুনু মিয়ার মৃত্যুর খবর পেয়ে  এলাকার সর্বস্তরের মানুষ তাহার বাড়িতে দেখার  জন্য ভিড় জমান।      

  জানা যায় আলহাজ্ব চুনু  মিয়া  সোমবার মোগলাবাজারে তাহার  মার্কেটে  ছিলেন ।রাত ৯ টায়  হঠাৎ  অসুস্থ হলে সাথে সাথে উনাকে  ইবনে  সিনা হাসপাতালে  নিয়ে  গেলে  রাত সাড়ে  নয় টায়  ডাক্তার  তাহাকে মৃত  ঘোষণা করেন। 

আলহাজ্ব চুনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট  ৩ আসনের  এমপি মাহমুদ  সামাদ চৌধুরী । তিনি  এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে  শোকাহত পরিবার বর্গের  প্রতি সমবেদনা জানান। 



sylhet24seven